স্বাস্থ্যলিপিShasthoLipi
ডিজিটাল প্রেসক্রিপশন

ডিজিটাল প্রেসক্রিপশন, এক মিনিটে

স্বাস্থ্যলিপি দিয়ে পরিষ্কার, পড়তে সহজ প্রেসক্রিপশন লিখুন — আপনার নিজের প্যাড ডিজাইনে। প্রিন্ট করুন, PDF নিন বা রোগীর মোবাইলে এসএমএসে লিংক পাঠান।

স্বাস্থ্যলিপিতে লেখা একটি ডিজিটাল প্রেসক্রিপশন, ডাক্তারের নিজের প্যাড ডিজাইনে

আপনার প্যাড, ঠিক যেমন ছাপা হয়

হেডার, ফুটার, রং আর লেআউট নিজের মতো সাজান। নাম, ডিগ্রি, BMDC নম্বর আর চেম্বারের সময় প্রতিটি প্রেসক্রিপশনে।

অভিযোগ থেকে ওষুধ — দ্রুত বেছে নিন

সাধারণ অভিযোগ, পরীক্ষা, রোগ নির্ণয়, পরামর্শ আর হাজারো ওষুধের তালিকা থেকে ট্যাপ করে বেছে নিন; নিজের টেমপ্লেট এক ট্যাপে।

আগের প্রেসক্রিপশন আবার

ফলো-আপ রোগীর আগের ওষুধ এক ট্যাপে আনুন; শিশুর ওজন বদলালে সিরাপের ডোজ নতুন করে হিসাব হয়।

রোগীর পুরো ইতিহাস এক জায়গায়

আগের ভিজিট, রিপোর্ট, নোট আর ফলো-আপ — খুঁজতে মোবাইল নম্বরই যথেষ্ট।

এসএমএসে প্রেসক্রিপশন

রোগীর মোবাইলে নিরাপদ লিংক যায়; হারিয়ে গেলেও প্রেসক্রিপশন থাকে।

ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপে

কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল — যেখানে খুশি লিখুন। ইন্টারনেট চলে গেলেও প্রেসক্রিপশন সেভ থাকে, নেট এলে সিঙ্ক হয়।

সাধারণ প্রশ্ন

ডিজিটাল প্রেসক্রিপশনে কি আমার প্যাডের মতো তথ্য থাকবে?

হ্যাঁ। আপনার নাম, ডিগ্রি, BMDC রেজিস্ট্রেশন নম্বর, চেম্বারের ঠিকানা ও সময় — যা আপনার প্যাডে থাকে, তা-ই প্রতিটি প্রেসক্রিপশনে ছাপা হয়।

প্রেসক্রিপশন প্রিন্ট করা যাবে?

হ্যাঁ। চেম্বারের প্রিন্টারে প্রিন্ট করুন, PDF ডাউনলোড করুন, অথবা রোগীকে এসএমএসে লিংক পাঠান।

কম্পিউটার না জানলেও পারব?

পারবেন। বেশিরভাগ কাজ ট্যাপ করে বেছে নেওয়া; টাইপ কম। আমরা ডেমোতে আপনার চেম্বার সেট করে দিই।

রোগীর তথ্য কি নিরাপদ?

তথ্য এনক্রিপ্টেড সংযোগে যায় এবং শুধু আপনি ও আপনার যুক্ত কম্পাউন্ডার আপনার চেম্বারের রেকর্ড দেখতে পান।

আপনার চেম্বারে স্বাস্থ্যলিপি দেখুন

নাম আর ফোন নম্বর দিন — আমরা কল করে দেখিয়ে দেবো আর চেম্বার সেট করে দেবো।

ডেমো নিন

আরও দেখুন: বাংলা প্রেসক্রিপশন · চেম্বার ও সিরিয়াল · আমাদের সম্পর্কে