স্বাস্থ্যলিপিShasthoLipi
চেম্বার ও সিরিয়াল

চেম্বার চলবে সহজে — সিরিয়াল থেকে প্রেসক্রিপশন

কম্পাউন্ডার ফ্রন্ট ডেস্ক থেকে রোগীর সিরিয়াল ও চেক-ইন সামলান; ডাক্তার নিজের স্ক্রিনে দেখেন কে অপেক্ষায়, ভাইটালসহ।

স্বাস্থ্যলিপির ফ্রন্ট ডেস্ক: কম্পাউন্ডারের রোগীর সিরিয়াল ও চেক-ইন

রোগীর সিরিয়াল ও চেক-ইন

মোবাইল নম্বর দিয়ে রোগী খুঁজুন, চেক-ইন করুন, টোকেন নম্বর দিন — ভিড়েও গোছানো।

অ্যাপয়েন্টমেন্ট বুকিং

আগে থেকে বুকিং, তারিখ বদল বা বাতিল — রোগী এসএমএসে নিশ্চিতকরণ পান।

ডাক্তারের স্ক্রিনে পরের রোগী

কম্পাউন্ডারের নেওয়া ওজন, রক্তচাপ আর পালসসহ রোগী সরাসরি প্রেসক্রিপশনে আসে।

ফলো-আপ মনে করিয়ে দেওয়া

যাদের ফলো-আপ বাকি, তাদের তালিকা আর এক ট্যাপে মনে করিয়ে দেওয়ার এসএমএস।

অপেক্ষার কক্ষের টিভি

টিভিতে বর্তমান সিরিয়াল নম্বর দেখান; রোগীকে বারবার জিজ্ঞেস করতে হয় না।

কম্পাউন্ডারের নিজের অ্যাপ

ওয়েবে বা অ্যান্ড্রয়েড অ্যাপে; ডাক্তার অনুমতি দিলে তবেই আগের প্রেসক্রিপশন দেখা যায়।

সাধারণ প্রশ্ন

কম্পাউন্ডার কি আলাদা লগইনে কাজ করবেন?

হ্যাঁ। কম্পাউন্ডারের নিজের অ্যাকাউন্ট থাকে; তিনি সিরিয়াল, চেক-ইন ও অ্যাপয়েন্টমেন্ট সামলান, আর রোগীর আগের প্রেসক্রিপশন দেখেন শুধু আপনি অনুমতি দিলে।

রোগী কি এসএমএস পাবেন?

হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ, তারিখ বদল, বাতিল আর ফলো-আপ মনে করিয়ে দেওয়ার এসএমএস পাঠানো যায়।

একাধিক ডাক্তারের চেম্বারে কাজ করা যায়?

একজন কম্পাউন্ডার একাধিক ডাক্তারের সাথে যুক্ত হতে পারেন এবং ডাক্তার বদলে কাজ করতে পারেন।

আপনার চেম্বারে স্বাস্থ্যলিপি দেখুন

নাম আর ফোন নম্বর দিন — আমরা কল করে দেখিয়ে দেবো আর চেম্বার সেট করে দেবো।

ডেমো নিন

আরও দেখুন: ডিজিটাল প্রেসক্রিপশন · বাংলা প্রেসক্রিপশন · আমাদের সম্পর্কে